Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থা চালু করা হবে। স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন, চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিমা কার্যকর করা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এসব লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা ও সুস্থতা একে অপরের ওপর নির্ভরশীল। এজন্য সকল প্রাণের সুরক্ষা সময়ের দাবি। এই উদ্দেশ্যে ‘ওয়ান হেলথ’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা বাস্তবায়ন করতে হবে, যাতে মানুষের সুস্থতা এবং পরিবেশ ও প্রাণিকুলের সুস্বাস্থ্য নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, বিজ্ঞানের অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সুযোগ তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং (এমএল)-এর মতো প্রযুক্তি দ্রুত ও কার্যকর চিকিৎসা প্রদানে সাহায্য করবে।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউর’, অর্থাৎ প্রতিকারর চেয়ে প্রতিরোধ উত্তম। নির্বাচিত সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’-নীতির ভিত্তিতে সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।

প্রধানমন্ত্রী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৯০ সেনা

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

সুনামগঞ্জে আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিসিবিতে বুলবুল অধ্যায় শেষ, তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

বন্দরবাজার থেকে দুই চাঁদাবাজ আটক

ইরানের বিরুদ্ধে যৌথ চাপ জোরদারে বিশ্বজুড়ে কূটনীতিকদের তৎপরতার নির্দেশ

কানাইঘাটে গাছের চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত দুই

সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা

চারদিনেও বিএসএফ ফেরত দেয়নি সাদ্দামের লাশ