Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

চারদিনেও বিএসএফ ফেরত দেয়নি সাদ্দামের লাশ

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মৃত্যু

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও তার মরদেহ এখনো হস্তান্তর করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১ এপ্রিল) দুপুরে সাদ্দামসহ চারজন সীমান্ত পেরিয়ে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে যান। সেখানে সুপারি বাগানের মালিক খাসিয়ারা গুলি চালালে সাদ্দাম ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গী ফরহাদ মিয়া আহত হয়ে বাংলাদেশে ফিরে আসেন।

নিহতের বড় ভাই নাজীম উদ্দীন বলেন, চার দিন পেরিয়ে গেলেও ভাইয়ের মরদেহ এখনো ফেরত পাইনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

উত্তমা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম বলেন, পরিবারকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত