Ekattorer Kotha
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ডিজেল ১১৫, পেট্রল ১৩৫, অকটেন ১৪০ টাকা

                       

এপ্রিল ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রোববার (২০ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, পেট্রল ১৩৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি যে দাম ছিল তার তুলনায় এবার সব ধরনের জ্বালানিতেই উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। ডিজেল লিটারপ্রতি ১৫ টাকা (১০০ থেকে ১১৫), কেরোসিন ১৮ টাকা (১১২ থেকে ১৩০), অকটেন ২০ টাকা (১২০ থেকে ১৪০) এবং পেট্রল ১৯ টাকা (১১৬ থেকে ১৩৫) বেড়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এই দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তাদের দৈনন্দিন ব্যয়ে নতুন করে চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - লিড নিউজ