Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

                       
                   

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যুর তথ্য দিয়েছে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল। স্থানীয় সময় শুক্রবার গভীররাতে মদিনা থেকে জেদ্দা ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

হিমায়িত সামুদ্রিক খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আল-আবির কোল্ডস্টোরের দুই কর্মী ও তাদের চার স্বজন এ দুর্ঘটনায় মারা গেছেন। নিহত অপর ব্যক্তি প্রতিষ্ঠানটির এক কর্মীর স্ত্রী।
নিহতরা হলেন—আল-আবির কোল্ডস্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি মেয়ে এবং ফরক্লিপ ড্রাইভার ইলিয়াসের স্ত্রী এ দুর্ঘটনায় মারা গেছেন।
বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক; তাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদেরও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ