একাত্তর ডেস্ক ::
সিলেট মহানগরীতে পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিতে হলে পুলিশের নির্ধারিত শর্ত মানতে হবে। শর্ত পূরণ না করলে মোটরসাইকেলে কোনো পাম্প থেকে তেল সরবরাহ করা হবে না বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) এ নির্দেশনা জারি করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।
পুলিশের দেওয়া শর্ত অনুযায়ী, তেল সংগ্রহকারী ব্যক্তির বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলটি অবশ্যই নিবন্ধিত হতে হবে। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম বলেন, পুলিশের শর্ত না মানলে পাম্প থেকে মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা ও দুর্ঘটনা কমাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















