Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রিকশাশ্রমিক হাবিবুর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

                       
                   

রিকশাচালক মো. হাবিবুর রহমান হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়কে রিকশাশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের চৌমুহনাস্থ ইউনিয়ন কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে চৌমুহনা, সাইফুর রহমান সড়ক ও পশ্চিমবাজার প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, উপদেষ্টা মো. জামাল মিয়া, সহসভাপতি মো. গিয়াস মিয়া, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আলী আসকর ও সহপ্রচার সম্পাদক বাছিত মিয়াসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ নভেম্বর প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হয়েছিলেন শহরের শিমুলতলা এলাকার চালক হাবিবুর রহমান। যাত্রী নিয়ে বিভিন্ন স্থানে ঘোরার পর আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন দুপুরে শহরতলির কালেঙ্গা সড়কের সোনাপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা মরদেহটি হাবিবুরের বলে শনাক্ত করেন।
বক্তারা অভিযোগ করেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা হাবিবুরের রিকশায় উঠে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। পরে রিকশার চারটি ব্যাটারি খুলে মাত্র ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়। সামান্য অর্থের জন্য একজন মানুষকে এভাবে হত্যা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
পুলিশের বরাতে সমাবেশে জানানো হয়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আশকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২) নামের তিনজনকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বড়হাট এলাকার আবিদা স্টোর নামের একটি দোকান থেকে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। ব্যাটারি কেনার অভিযোগে দোকানি আব্দুল মোসাব্বিরকেও (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে রিকশাশ্রমিকেরা প্রায়ই চুরি, ছিনতাই ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। হাবিবুর হত্যার ঘটনা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করেছে। তাঁরা অবিলম্বে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাস্তায় চলাচলকারী রিকশাশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেন।
সমাবেশে নিহত হাবিবুর রহমানের মা নাসিমা বেগম ও খালা নাজমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দিয়ে হত্যাকারীদের বিচার দাবি করেন। এছাড়া হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় আসছেন হামজা-ফারহান

তীব্র লোডশেডিংয়ে অচলপ্রায় সিলেট

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান

স্বনির্ভরতা অর্জনে খাল খননসহ বহুমুখী উদ্যোগ: পানি সম্পদ মন্ত্রী

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিপিবির গণস্বাক্ষর কর্মসূচি সিলেটে”

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

রনজিতকাণ্ড তালপাড় রিসার্ট পুলিশর তালা

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্