Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিপিবির গণস্বাক্ষর কর্মসূচি সিলেটে”

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিলেটে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার বিকেল ৪টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় সিপিবি সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে চুক্তির বিভিন্ন দিক এবং এর প্রভাব নিয়ে সমালোচনামূলক বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করে এ ধরনের চুক্তি দেশের স্বার্থবিরোধী।

তিনি অভিযোগ করেন, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব শেষ করার আগমুহূর্তে ৯ ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষর করে, যা তিনি “দেশের স্বার্থবিরোধী পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, সাধারণত বাণিজ্য বা পররাষ্ট্র উপদেষ্টা এ ধরনের চুক্তিতে নেতৃত্ব দিয়ে থাকেন, কিন্তু এই চুক্তিতে নেতৃত্ব ভিন্ন পর্যায় থেকে এসেছে বলে তারা দাবি করেন।

তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ঘাটতি পূরণের অজুহাতে বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বিভিন্ন শর্ত চাপিয়ে দিচ্ছে, যা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল।

সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন বলেন, সরকার যদি এই চুক্তি বাতিল না করে, তবে জনগণই তা প্রতিহত করবে। তিনি দাবি করেন, এই চুক্তির ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে, যা প্রতিরোধে কমিউনিস্ট পার্টি আন্দোলন চালিয়ে যাবে।

চৌহাট্টা পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর প্রদান করেন।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত