Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

                       

মার্চ ৩১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ একাধিক পদক্ষেপ বিবেচনা করছে সরকার। ইরানকে ঘিরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অন্তত আটটি বিকল্প পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে অতিরিক্ত একদিন যোগ করা, সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা এবং অফিস সময়সূচিতে পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে।

সূত্র জানায়, অফিস কার্যক্রমের সময় এগিয়ে আনা কিংবা মোট কর্মঘণ্টা কিছুটা কমিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহার কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিষয়গুলো নিয়ে আসন্ন মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লেন্ডেড বা সমন্বিত পদ্ধতিতে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। তিনি বলেন, “স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রেখে অন্তত তিন দিন অনলাইনে নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে।”

বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রতি জনসমর্থনও বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।

সব মিলিয়ে জ্বালানি সাশ্রয়, যানজট নিরসন এবং প্রশাসনিক কার্যকারিতা বজায় রাখতে সমন্বিত পদক্ষেপের দিকে এগোচ্ছে সরকার। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: কৃষক কার্ড বিতরণে প্রধানমন্ত্রী

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২০ রোগী

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনগুলোর সম্মানে শিবিরের ইফতার মাহফিল

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক: তেলিয়াপাড়া দিবসে মির্জা ফখরুলের মন্তব্য

ডব্লিউটিও সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

ইরানের বিরুদ্ধে যৌথ চাপ জোরদারে বিশ্বজুড়ে কূটনীতিকদের তৎপরতার নির্দেশ

ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার তৈরির বিকল্প নেই: সিসিক প্রশাসক

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর আত্মসমর্পণ

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সময়সূচি, সিদ্ধান্ত বৃহস্পতিবার