Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

ঈদকে সামনে রেখে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দেওয়া জ্বালানি তেলের সংকট কিছুটা কমেছে। অকটেন সংকটে থাকা পাম্পগুলোতে ইতোমধ্যে জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে পেট্রোলিয়াম কোম্পানিগুলো।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরীর একটি পাম্প কর্তৃপক্ষ জানায়, গত চার দিন ধরে অনেক পাম্পে অকটেন বিক্রি বন্ধ ছিল। তবে নতুন করে সরবরাহ পাওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

নগরীর উত্তরা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার মারুফ আহমেদ জানান, তাদের পাম্পে মঙ্গলবার প্রায় ১৮ হাজার লিটার অকটেন সরবরাহ এসেছে। আপাতত সংকট নেই, তবে পরবর্তী সরবরাহ কবে পাওয়া যাবে তা নিশ্চিত নয়।

পাম্প মালিকদের সংগঠনের নেতারা জানান, সিলেটের প্রায় ১২০টি পাম্পে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। তবে ডিজেলের কিছুটা সংকট এখনও রয়েছে। চাহিদার তুলনায় সব পাম্প পর্যাপ্ত ডিজেল পাচ্ছে না।

জানা গেছে, ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকরা পে-অর্ডার করতে না পারায় কিছুদিন জ্বালানি তেল উত্তোলনে সমস্যা হয়। এ কারণে সাময়িকভাবে অকটেন সংকট দেখা দেয়। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক হওয়ায় সংকট ধীরে ধীরে কাটছে।

এর আগে ডিপো থেকে কম সরবরাহ এবং অতিরিক্ত চাহিদার কারণে সিলেটের অনেক পাম্পে জ্বালানি বিক্রি সীমিত বা বন্ধ রাখতে হয়েছিল বলে পাম্প মালিকরা জানান।

পাম্প মালিকরা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে ঈদের আগে আর বড় ধরনের জ্বালানি সংকট হবে না।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ