Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

এশিয়া কাপ আর্চারি: ভিয়েতনামকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

                       

মার্চ ২৭, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

থাইল্যান্ডের ব্যাংকক–এ অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি প্রতিযোগিতা (স্টেজ-১)–এ কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার সকালে অনুষ্ঠিত ফাইনালে ২৩১-২২৫ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ দল। এই জয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান আরও একবার প্রমাণ করল দেশের আর্চাররা।

বাংলাদেশ দলের হয়ে খেলেন হিমু বাছাড়, রাকিব নেওয়াজ আহমেদ ও ঐশ্বর্য রহমান। তিন আর্চারের সমন্বিত পারফরম্যান্সেই আসে এই সাফল্য।

ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। প্রথম দুই সেট ৫৭-৫৫ ও ৫৮-৫৬ পয়েন্টে জিতে এগিয়ে যায় তারা। তৃতীয় সেটে ভিয়েতনাম ঘুরে দাঁড়িয়ে ৫৮-৫৭ ব্যবধানে জিতে ব্যবধান কমায়। তবে চতুর্থ সেটে ৫৯-৫৬ পয়েন্টে জয় নিশ্চিত করে স্বর্ণপদক নিজেদের করে নেয় বাংলাদেশ।

ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন আর্চাররা। হিমু বাছাড়ের গড় স্কোর ছিল ৯.৭৫, ঐশ্বর্য রহমানের ৯.৬২ এবং রাকিব নেওয়াজ আহমেদের ৯.৫০—যা দলীয় গড় স্কোরকে নিয়ে যায় ৯.৬২–এ।

ফাইনালের আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিতে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে দলটি।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের একটি লেগে রুপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে সোনার স্বাদ পেল দেশের আর্চারি দল।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

সিলেট সীমান্তে সক্রিয় ‘ডবল’ মানব পাচার চক্র, বাড়ছে তৎপরতা

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে যেসব বিষয় দেখবে বিএনপি

স্বাধীনতা দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

শেষ ম্যাচে হার, এশিয়ান কাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‘শিরশ্ছেদ হামলা’র পর উল্টো জেগে উঠেছে ইরান, দীর্ঘমেয়াদি যুদ্ধে নতুন সমীকরণ

সিলেটে ২৬৩ ছিনতাইকারী শনাক্ত, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫১

ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলন: ৫ জনের কারাদণ্ড

মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ ইরানে তেলের ‘হৃৎপিণ্ডে’ হামলা

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত: চীনের প্রযুক্তি দিচ্ছে প্লাস্টিককে ‘দ্বিতীয় জীবন’