Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে স্পেশাল ফোর্সের তুমুল অভিযান

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

দশদিক ডেস্ক : : 

ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ এক ক্রু’কে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ শুক্রবারের প্রতিবেদনে জানিয়েছে, বিশেষ বাহিনী রাতের অন্ধকারে ইরানে প্রবেশ করেছে।

সংবাদমাধ্যমটি বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইতোমধ্যে একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে বিমানটির দ্বিতীয় ক্রু সদস্যের জন্য অনুসন্ধান এখনও চলছে।

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের সাবেক কমান্ডার জানিয়েছেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের জন্য বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধার ইউনিট ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে এলাকা চষে বেরাবে। যদি উদ্ধার লক্ষ্যমাত্রা এমন স্থানে থাকে যেখানে হেলিকপ্টার পৌঁছাতে না পারে, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে স্কোয়াডের সদস্যরা স্থলপথে অভিযান চালাবে।

অন্যদিকে, ইরানও নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান চালাচ্ছে এবং পাইলটকে খুঁজে পাওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। উভয় পক্ষের তৎপরতার কারণে পরিস্থিতি এখন ক্রমেই উত্তপ্ত ও সংবেদনশীল হয়ে উঠেছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়