Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জগন্নাথপুরে সেনা অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

                       
                   

একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত পিয়ার আলী একই গ্রামের আরশদ আলীর ছেলে এবং জামায়াতে ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি। এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা হয়েছে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, দুটি পয়েন্ট ২২ ক্যালিবার সিক্স-শট বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি ১২ বোর পাইপগান, বিভিন্ন ধরনের গুলি, প্রায় এক হাজার ৪০০ রাউন্ড এয়ারগানের গুলি, একটি ৩৬ ইঞ্চি তলোয়ারসহ ১৫টির বেশি ধারালো অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পিয়ার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর আত্মসমর্পণ

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইরানের খারগ দ্বীপে বিস্ফোরণ, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

সিলেটে দেড় হাজার দৌড়বিদের ম্যারাথন

জুড়ীর ফুলতলায় মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

নিলামের ভ্যানে মাদক চালান, আটকের পর ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এসএমপি কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামছে সিসিক বাড়ি বাড়ি চলবে সচেতনতা অভিযান

রিকশাশ্রমিক হাবিবুর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বিএমজেএর নির্বাচন ২৮ নভেম্বর মনোনয়ন বিতরণ শনিবার