Ekattorer Kotha
শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলন: ৫ জনের কারাদণ্ড

                       

এপ্রিল ১৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার ধলাই নদীর বাংকার এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা হীরা লাল দাস (৩০), রবিউল মিয়া (২৫), পবীন্দ্র বিশ্বাস (২৫), মোহাম্মদ আলী হুসেন (১৮) ও আবু বক্কর (১৮)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংরক্ষিত ভোলাগঞ্জ রোপওয়ে এলাকা থেকে সম্প্রতি আবারও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন শুরু হয়েছে। উত্তোলিত পাথর নৌকায় করে কালাইরাগ ও দয়ারবাজার এলাকার ধলাই নদীর পাড়ে এনে রাখা হয়। পরে সেখান থেকে ট্রাক্টরের মাধ্যমে কালিবাড়ি ও কলাবাড়ি এলাকার বিভিন্ন ক্রাশার মিলে নিয়ে ভাঙা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, একই দিনে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নুরুল আমিন উপজেলার পূর্ণচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। এসআই জগৎজ্যোতি দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

চারদিনেও বিএসএফ ফেরত দেয়নি সাদ্দামের লাশ

পরিকল্পিত উন্নয়নেই গড়ে উঠবে আধুনিক ‘ভাইব্রেন্ট সিটি’

জুড়ীতে সোলার হোম সিষ্টেম বিতরণ

৩ সপ্তাহ ধরে মজুরি বন্ধ : কমলগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

‘সিলেটের সাংবাদিকতা ঐতিহ্যের ধারায় সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে’

মুলতবি প্রস্তাব ঘিরে সংসদে উত্তাপ, আজ মুখোমুখি সরকার-বিরোধী দল

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও পতন, নড়বড়ে অবস্থায় ব্রাজিল–আর্জেন্টিনাও

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: জামায়াত আমির

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে যেসব বিষয় দেখবে বিএনপি