Ekattorer Kotha
বুধবার , ৫ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জাতীয়তাবাদী বন্ধুমহল সিলেটের উদ্যোগে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

                       

আগস্ট ৫, ২০২৬
                   

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের উপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন গার্ডেন টাওয়ার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপশহরে সমাপ্ত হয়।

নগরীর দক্ষিণ শাহী ঈদগাহ মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চিরশত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আবারও হায়েনারূপে দেশে অরাজকতার রাজনীতি শুরু করেছে। তাদেরকে হুঁশিয়ার করে জানাতে চাই বীরমুক্তিযোদ্ধার হাতেগড়া সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির ভ্যানগার্ডখ্যাত ছাত্রদলের নেতাকর্মীদের উপর ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজপথে দুর্বার আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. ছবরুল ইসলাম নেপুর, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুর ইসলাম সুহেদ, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আলী জাকারিয়া, ২২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নওশাদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম, ২০ নং ওয়ার্ড বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবকদল নেতা সাহেদুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত এলাহী, জিয়া সংসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মিলাদ খান, সানাই, হেলাল আহমদ, মুহিব আহমদ, মেহরাজ, ইমরান, আর এস. আকিল, আমিনুল ইসলাম, রাজিব আহমদ, নাদিম, অপু ,ফরিদ আহমদ,ইমামুল হক এনাম, সোহেল রানা, নোমান আহমদ, কামরুজ্জামান চৌধুরী, তাজুল ইসলাম, আফজল হোসেন, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আফজাল আলী তালুকদার, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, মো. কামরুজ্জামান কামরুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান আহমদ, দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহেদ আহমদ প্রমুখ।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত