Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শ্রীমঙ্গেল বৃদ্ধ খুন, ঘাতক পুত্র গ্রেপ্তার

                       

এপ্রিল ১৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাতনিদের রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন আকল মিয়া (৮৫) নামে এক বৃদ্ধ। ঘটনার চার ঘণ্টার মধ্যেই ঘাতক ছেলে মশিকুর রহমানকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ ও মৌলভীবাজার জেলা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন বিকেলে উপজেলার দক্ষিণ মাইজদী এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আকল মিয়া কালাপুর এলাকার বাসিন্দা। তার ছোট ছেলে মশিকুর রহমান দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ করায় পরিবারে অশান্তি চলছিল।

বুধবার দুপুর ১টার দিকে মশিকুর তার দুই শিশু সন্তানকে মারধর করতে উদ্যত হলে তারা ভয়ে দৌড়ে দাদা আকল মিয়ার কাছে আশ্রয় নেয়। নাতনিদের বাঁচাতে আকল মিয়া ছেলেকে বাধা দিলে মশিকুর ক্ষিপ্ত হয়ে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

একপর্যায়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাবার বুকের বাম পাশে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বড় ভাই এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মশিকুর পালিয়ে যায়।

পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য ছেলেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের মেজো ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার পরপরই যৌথ অভিযানে অভিযুক্ত মশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

তারকা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অশোভন আচরণে কঠোর ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সালিশ বৈঠকে মারামারি, একজন নিহত

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

ঢাকা থেকে দুই সাইবার অপরাধী গ্রেপ্তার

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও পতন, নড়বড়ে অবস্থায় ব্রাজিল–আর্জেন্টিনাও

বড় প্রত্যাশা, ম্লান বাস্তবতা: কেন হতাশ করল ‘প্রিন্স’?

শায়েস্তাগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জে পর্যটন কেন্দ্রে সংঘর্ষ, স্পট মালিক গ্রেপ্তার

সন্ধ্যা ৭টার পর বন্ধ সিলেটের সব মার্কেট-শপিংমল