Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জ্বালানিতে কারসাজির তথ্য দিলেই পুরস্কার, দেশজুড়ে ভিজিলেন্স টিম

                       

মার্চ ২৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ ও কারসাজি রোধে দেশজুড়ে ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। পাশাপাশি এ ধরনের অনিয়মের তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, দেশের প্রতিটি জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন তদারকিতে বিশেষ ভিজিলেন্স টিম কাজ শুরু করেছে। অবৈধ মজুদদারি বা কারসাজির সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এ বিষয়ে সচেতন নাগরিকদের অভিযোগ ও পরামর্শ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কিনে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

অভিযান সংক্রান্ত তথ্যে জানানো হয়, শুক্রবার চট্টগ্রাম পতেঙ্গা এলাকা থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি অসাধু চক্র জ্বালানি তেল অপসারণ করে তা স্থানীয় বাজারে বিক্রি করে আসছিল।

সরকারি বার্তায় আরও জানানো হয়, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দেশের সব তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিলামের ভ্যানে মাদক চালান, আটকের পর ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস

সিলেটে যেভাবে এলো ‘লাকড়ি তোড়া’ উৎসব

গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাক থেকে ৭৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

চারদিনেও বিএসএফ ফেরত দেয়নি সাদ্দামের লাশ

২০ জেলার ৩০ এলাকাকে হামের ‘হটস্পট’, জরুরি টিকাদান কর্মসূচি রোববার থেকে শুরু

জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

ড্যাবের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ