Ekattorer Kotha
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বিশ্ববাজারে বাংলাদেশি দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে

অনুদান বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক

                       

এপ্রিল ১৭, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ, জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। জেলা পরিষদের এই ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রের সুযোগ-সুবিধার সুফল পায়, সেটাই সরকারের লক্ষ্য।
একই অনুষ্ঠানে তিনি বৈদেশিক কর্মসংস্থান প্রসঙ্গে বলেন, জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। শুধু সাধারণ শ্রমিক নয়, প্রশিক্ষিত কর্মী হিসেবে বিদেশে যেতে হবে।
তিনি আরও বলেন, ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়াতে পারলে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্র আরও প্রসারিত হবে। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা গেলে স্থানীয় তরুণরা সহজেই দক্ষতা অর্জন করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ। জেলা প্রশাসক সরওয়ার আলম, বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা অনুদান বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণ বিবেচনায় প্রকৃত উপকারভোগীদের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন। উপস্থিত সুবিধাভোগীরা এ উদ্যোগের জন্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত