Ekattorer Kotha
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতা ও শিখন ঘাটতি পূরণে জরুরি নির্দেশনা

                       

মার্চ ২৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৪০ দিনের ছুটি শেষে রোববার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এ প্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ক্লাস শুরুর আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। পাশাপাশি প্রতিদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে। একই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং নিয়মিত বাগান পরিচর্যা নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিবেশগত পরিচ্ছন্নতা বিষয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজের পাশাপাশি অধিকাংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রোববার থেকেই পাঠদান শুরু হবে।

অন্যদিকে, দীর্ঘ ছুটির কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি কাটিয়ে উঠতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ছুটি শেষে পরবর্তী ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

জুনায়েদ হত্যা মামলার আসামি মতিন র‌্যাবের জালে

দেখার হাওরে ভাঙা বাঁধ মেরামত, রক্ষা পেল বোরো ধান

মুক্তির পরই বিপাকে ‘প্রিন্স’: পাইরেসি ও প্রযুক্তিগত জটিলতায় শাকিব খানের সিনেমা হুমকিতে

মহাসড়কে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, সেনাবাহিনীর অভিযানে আটক ১

শ্রীলঙ্কার কাছে হেরে ধাক্কা বাংলাদেশের, বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেই পরাজয়

শপথের পর প্রথমবার বঙ্গভবনে: রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জগন্নাথপুরের হাওরে জলাবদ্ধতা, তলিয়ে যাচ্ছে বোরো ফসল

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

মধ্যনগরের হাওরে মাটিচাপায় তরুণের করুণ মৃত্যু