Ekattorer Kotha
বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

শাবিতে ‘গুপ্ত রাজনীতি’ বিরোধী দেয়াল লিখন ছাত্রদলের

                       

এপ্রিল ২২, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে প্রতিবাদী দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেওয়ালে এ প্রচারণামূলক লিখন কর্মসূচি চালানো হয়।
ছাত্রদল নেতাদের দাবি, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হলে তা প্রতিরোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেয়াল লিখনে ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাশির লেজ কাটা’সহ বিভিন্ন স্লোগান দেখা যায়।
কর্মসূচি চলাকালে শাবি ছাত্রদলের দায়িত্বশীল নেতারা বলেন, ক্যাম্পাসে তারা কোনো ধরনের গোপন রাজনীতি সমর্থন করেন না। শিক্ষার্থীদের প্রকাশ্য ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই তাদের অবস্থান বলে জানান তারা। পাশাপাশি যারা গোপনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে শাবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতিবিরোধী দেয়াললিখনকে কেন্দ্র করে ছাত্রদলের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবির আড়ালে একটি সংগঠন গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের ‘গুপ্ত ও অপরাজনীতি’র বিরুদ্ধে তাদের এই প্রতিবাদী কর্মসূচি বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

সুনামগঞ্জে হাওরে বজ্রপাতের তাণ্ডব: ৫ কৃষকের মৃত্যু

৮ বছর বন্ধ ছিল হামের টিকা, নতুন কর্মসূচিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

তারকা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অশোভন আচরণে কঠোর ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

জুনায়েদ হত্যা মামলার আসামি মতিন র‌্যাবের জালে

দিরাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মুলতবি প্রস্তাব ঘিরে সংসদে উত্তাপ, আজ মুখোমুখি সরকার-বিরোধী দল

জ্বালানি সরবরাহে নতুন সময়সূচি, পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

ওসমানী হাসপাতালে দালাল চক্রের সর্দার গ্রেপ্তার