দক্ষিণ সুরমায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় জনমনে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। কোনো ঘটনাতেই এ যাবৎ পুলিশের কার্যকর কোনো পদক্ষেপ না না থাকায় এসব ঘটনায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে। তবে পুলিশ বলছে প্রতিটি ঘটনায় তাদের সক্রিয় তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আব্দুর রাজ্জাক:
সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মরদেহ গত বছর ৩১ অক্টোবর উদ্ধার করে পুলিশ। আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, সন্দেহজনকভাবে রাজ্জাকের ছেলে আসাদকে শুক্রবারই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, পুলিশ বাদী হয়েই মামলা করেছে। আসাদ আহমদকে ওই মামলায় আসামি করা হয়েছে। তার কথাবার্তা সন্দেহজনক ছিল এবং কিছু আলামতও আমরা পেয়েছি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।’

মো. নুরুল ইসলাম হত্যাকান্ড :
গত শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে ছিল। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী বসবাস করতেন। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।

বাতির আলী হত্যাকান্ড :
চলতি বছর ২৮ জুলাই মঙ্গলবার ) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে খুন হন বাতির আলী (২২) নামে এক যুবক। তাকে বসতঘর থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাতির আলী মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক বাতির আলীকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে মারধর করে মৃত ভেবে বাড়ির পাশেই ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গেদা মিয়া হত্যাকান্ড:
সিলেট নগরীর দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নে পূর্ব শত্রুতা ও মসজিদ কমিটির বিরোধের জেরে প্রতিপক্ষের নৃশংস হামলায় মো. গেদা মিয়া (৬৫) নামের এক স্থানীয় সালিশ ব্যক্তিত্ব নিহত হন গত ৬ নভেম্বর। তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত গেদা মিয়াদের সঙ্গে মসজিদ কমিটির আধিপত্য ও পূর্ব বিরোধ চলে আসছিল আলাউদ্দিন ও ইলিয়াস গংদের। এর জেরে শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন ও ইলিয়াসের নেতৃত্বে একদল হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে গেদা মিয়া ও বাবুলের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় নিহত গেদা মিয়ার ছেলে কামালের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে গেদা মিয়া বাধা দিলে হামলাকারীরা তাঁর শরীরে ১৫ থেকে ২০টি মারাত্মক আঘাত করে। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

রাসেল হত্যাকান্ড:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে দু’পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ২ অক্টোবর শুক্রবার বাদ জুমআ সিলামে মারামারির ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।
জানা গেছে যে, পূর্ব বিরোধের জের ধরে সিলাম এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাসেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।