ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ -এই ¯েøাগানে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজারেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রাশেদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া ও উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, ক্রীড়া শিক্ষক, নতুন কুঁড়িতে নিবন্ধিত শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
আমন্ত্রিত অতিথিরা বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভ‚মিকা গুরুত্বপূর্ণ। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। এসব খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে বলে তাঁরা আশা প্রকাশ