একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের লাখাই উপজেলায় গাছ কাটতে গিয়ে ডালের আঘাতে ফয়জল মিয়া (৫৫ নামে) এক বিএনপি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি গ্রামে। নিহত ফয়জল মিয়া ওই গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১০টায় দিকে ফয়জল মিয়া বাড়ির পাশে গাছ কাটছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত গাছের একটি বড় ডাল তার মাথায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদরে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় বিএনপি নেতা আবু হুরায়ারা বলেন, নিহত ফয়জল মিয়া হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউছ ভাইয়ের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তিনি একজন ভাল মানুষ ছিলেন, তাঁর মৃত্যতে আমরা শোকাহত।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।




















