Ekattorer Kotha
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা: বর্ষবরণে শ্রমমন্ত্রী

                       

এপ্রিল ১৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক :

সিলেটে একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার নগরের ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ ও শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আয়োজিত পৃথক বর্ষবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এই উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সিলেটের সাংস্কৃতিক সংগঠনগুলো সীমিত সম্পদ ও ব্যক্তিগত উদ্যোগে কার্যক্রম চালিয়ে আসছে। প্রয়োজনীয় সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন কাঙ্ক্ষিতভাবে এগিয়ে যেতে পারছে না।

তিনি জানান, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কমপ্লেক্সে সাংস্কৃতিক চর্চা, প্রশিক্ষণ ও শিশু-কিশোরদের বিকাশের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে।

নববর্ষ উপলক্ষে তিনি সবাইকে অতীতের ভুলত্রুটি ভুলে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং এ ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।

মন্ত্রী তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বেই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, নাট্য সংগঠক শামসুল বাসির শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিংহ এবং শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্তসহ অন্যান্যরা।

 

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলার সমাপ্তি

সিলেটে বাড়ছে জ্বালানি তেলের সংকট

‘শিরশ্ছেদ হামলা’র পর উল্টো জেগে উঠেছে ইরান, দীর্ঘমেয়াদি যুদ্ধে নতুন সমীকরণ

ছিনতাইকারী-চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে এসএমপি

বিগ ব্যাশে হোবার্টের বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন রিশাদ হোসেনের নামে

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী

সিলেটে ১১ দলের পক্ষে জামায়াতের লিফলেট বিতরণ, সংস্কার বাস্তবায়নের দাবি

শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারে সরকারের নতুন নির্দেশনা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু, শান্তির আশায় সতর্ক বার্তা

সিলেট বিভাগে ১৮৫ কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ