Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো নাসির উদ্দিন বুধবার (১ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মান, কর্মীদের আন্তরিকতা ও রোগীসেবার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আরও উন্নতির জন্য নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শনকালে ডা. নাসির উদ্দিন হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, চক্ষু সেবা কেন্দ্র (আই কর্ণার), অন্তঃবিভাগ এবং ওষুধের স্টোরসহ গুরুত্বপূর্ণ সব বিভাগ ঘুরে দেখেন। তিনি হাসপাতালের চিকিৎসক ও সহকারী কর্মীদের সঙ্গে কথা বলে রোগীদের সেবা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ডা. নাসির উদ্দিন বলেন, “জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ও পরিবেশ প্রশংসনীয়। আমাদের লক্ষ্য প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। রোগী যাতে হয়রানিমুক্ত সেবা পান, সেটিও আমাদের অগ্রাধিকার।”

হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুক জানান, ঈদের আগে হাসপাতালে ৮ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন, যা চিকিৎসা সেবায় ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সংকট প্রকট, এছাড়া জরুরি ভিত্তিতে একটি নতুন অ্যাম্বুলেন্স ও একটি ডিজিটাল এক্সরে মেশিনের প্রয়োজন রয়েছে।

ডা. ফারুক বলেন, “হাসপাতালের সেবার মান উন্নয়নের জন্য আমরা নিয়মিত সংশ্লিষ্ট দপ্তরে হাসপাতালের সমস্যা ও চাহিদা জানাই। এবার মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে লিখিতভাবে জানানো হয়েছে, তাই আশাবাদী শীঘ্রই সমস্যা সমাধান হবে। এতে জৈন্তাপুরের মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে।”

পরিদর্শনকালে সিভিল সার্জনের সঙ্গে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুকের পাশাপাশি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা,

সঙ্গীতাঙ্গন থেকে রাজনীতিতে: বিএনপির মনোনয়ন চান রিজিয়া পারভীন

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

কেমুসাসের ১২৬৫তম সাহিত্য আসর: সৃজনশীল চর্চাই সাহিত্যকে সমৃদ্ধ করে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি ভোট: চীনের আপত্তি, ভবিষ্যৎ অনিশ্চিত

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অনিশ্চয়তায় বাংলাদেশের সেমির পথ

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী

আন্দামান সাগরে ১০ কিমি জয়ে বাংলাদেশের দুই সাঁতারুর দাপট