Ekattorer Kotha
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, শনাক্ত হয়নি হামলাকারীরা

                       
                   

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হাবিব নামে একজনকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে, হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে তদন্ত চলছে।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের একটি রিসোর্টের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব। পরে ওই নারী তাঁর স্ত্রী বলে জানা যায়। পথে কয়েকজন অটোরিকশাটি আটকে হাসিবের ওপর হামলা চালায়। এ সময় দৌড়ে সেখান থেকে সরে যান তিনি।
ভিডিওতে এক হামলাকারীকে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করতে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করতে দেখা যায়। হামলায় স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাবিব নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে পোস্ট দেন এনসিপির নেতাকর্মীরা। তাঁদের পোস্টে ওই ব্যক্তির হাতে ধারালো অস্ত্র দেখা যাওয়ার কথাও উল্লেখ করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরাও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি কারা হামলা করেছে।’
তিনি আরও বলেন, ‘হামলার শিকার ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তবে তাঁর কাছ থেকে কোনো সাড়া পাইনি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
রিসোর্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব। মঙ্গলবার তাঁর চেকআউটের কথা ছিল। এর আগেই সকালে হামলার ঘটনা ঘটে।
রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বলেন, ‘এক নারীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তাঁরা ১১৮ নম্বর কক্ষের অগ্নিবীণায় ছিলেন। হামলার পর থেকে আত্মরক্ষার জন্য আত্মগোপনে চলে গেছেন তিনি।’
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে ‘সন্ত্রাসী লীগ’। হামলায় হাসিব আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ভষ্মিভূত তিন দোকান

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ

বিশ্বনাথে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজারে বিজিবির বাড়তি সতর্কতা

সুবিধাবঞ্চিত এলাকায় নাগরিকদের দুর্ভোগ সরজমিনে দেখলেন সিসিক প্রশাসক

যানজটে ঢাকা শহরে প্রতিদিন লোকসান ১৪০ কোটি টাকা: আইজিপি

শাল্লায় দুর্নীতির অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ

জকিগঞ্জ-কানাইঘাটকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি এমপি হাসানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি ভোট: চীনের আপত্তি, ভবিষ্যৎ অনিশ্চিত

বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত