Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জকিগঞ্জ-কানাইঘাটকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি এমপি হাসানের

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান সোমবার জাতীয় সংসদে তার নির্বাচনী এলাকা  জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের প্রথম ও দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। তিনি এসময় এই দুই উপজেলার বিভিন্ন সমস্যা ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্যের শুরুতেই মোহাম্মদ আবুল হাসান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জকিগঞ্জ মুক্ত হয়েছিল এবং পরের দিন ২২ নভেম্বর কানাইঘাট শত্রুমুক্ত হয়। এই ইতিহাস সংরক্ষণের জন্য সরকারের বিশেষ নজর দেয়ার আহ্বান জানান তিনি।

এমপি নদীভাঙন রোধ, সড়ক সংস্কার এবং হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সের ঘাটতি সমাধানের গুরুত্বের ওপর জোর দেন। তিনি শেওলা সড়ক ও বোরহানউদ্দিন সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এমপির বক্তব্য শুনে আবেগতাড়িত হন এবং অতিরিক্ত তিন মিনিট সময় দেন। এছাড়া তিনি সংসদে উপস্থিত মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা জকিগঞ্জের উন্নয়নে বিশেষ নজর দিন। আমি নিজেই সুপারিশ করছি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত