Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কুলাউড়া থেকে আন্তর্জাতিক মঞ্চে দুর্জয়

                       
                   

মৌলভীবাজারের কুলাউড়া থেকে নৃত্যচর্চা শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তুলেছেন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও সাংস্কৃতিক সংগঠক মো. দেলোয়ার হোসেন দুর্জয়। এক যুগের বেশি সময় ধরে দেশীয় নৃত্যধারার চর্চা, প্রশিক্ষণ ও প্রসারে কাজ করছেন তিনি। জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন মঞ্চ ও টেলিভিশন অনুষ্ঠানে কোরিওগ্রাফি এবং ভারতের বিভিন্ন শহরে নৃত্য পরিবেশন করেছেন এই শিল্পী।
সিলেটের নৃত্যগুরু নীলাঞ্জনা দাস জুঁইয়ের কাছে দুর্জয়ের নৃত্যশিক্ষার হাতেখড়ি। পরে ঢাকার কথক নৃত্যগুরু সাজু আহমেদের কাছে শাস্ত্রীয় কথক নৃত্যের তত্ত¡, মুদ্রা ও নান্দনিকতার প্রশিক্ষণ নেন তিনি। নিজের শিল্পীজীবনে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসানের স্নেহ, দিকনির্দেশনা ও অভিভাবকত্বকে বিশেষভাবে স্মরণ করেন দুর্জয়। তাঁর ভাষ্য, লায়লা হাসানের ভালোবাসা ও সহযোগিতাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।
২০১৫ সালে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় সৃজনশীল নৃত্যে দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেন দুর্জয়। ২০১৬ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘তারানা’ নৃত্য প্রতিযোগিতায় নিজের সংগঠনের প্রধান নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও সংগঠক হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতাটি পরিকল্পনা ও পরিচালনা করেন নৃত্যগুরু শিবলী মোহাম্মদ ও শামীম আরা। পরে ২০২১ সালে বিটিভির জাতীয় অডিশনে উত্তীর্ণ হয়ে গ্রেড-সি তালিকাভুক্ত নৃত্যশিল্পী হন তিনি।
টেলিভিশন ও মঞ্চে তাঁর কোরিওগ্রাফি দর্শকের প্রশংসা পেয়েছে। নৃত্যগুরু লুবনা মারিয়মের আমন্ত্রণে নিজের দল ‘নৃত্যালয় কুলাউড়া’ নিয়ে দেশ টিভিতে অংশ নেন দুর্জয়। সেখানে তাঁর একক কোরিওগ্রাফি ও পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যালেখ্য ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ স¤প্রচারিত হয়। এ ছাড়া বড়লেখায় তাঁর নির্দেশনায় দেবী দুর্গার জীবনী অবলম্বনে ‘মহিষাসুর মর্দিনী’ নৃত্যনাট্য মঞ্চস্থ হয়।
মরমী কবি হাছন রাজার জীবন অবলম্বনে মো. মোস্তাক আহমেদের রচনায় নির্মিত ‘হাছন রাজা’ নৃত্যনাট্য দুর্জয়ের উল্লেখযোগ্য প্রযোজনাগুলোর একটি। ‘নৃত্যালয় কুলাউড়া’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজস্ব প্রযোজনায় এর প্রথম মঞ্চায়ন হয়। পরে কুলাউড়ার তৎকালীন সংসদ সদস্য এম এম শাহীনের আমন্ত্রণে ডাকবাংলো প্রাঙ্গণে নৃত্যনাট্যটির দ্বিতীয় মঞ্চায়ন হয়। ২০২৪ সালে সংগঠনটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য উৎসবে হয় তৃতীয় মঞ্চায়ন।
২০২৪ সালের ওই উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ ঢাকা, সিলেট, বগুড়া, যশোর, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন নৃত্যদল অংশ নেয়। দুর্জয়ের পরিকল্পনা ও আমন্ত্রণে আয়োজিত এ উৎসব কুলাউড়ার সাংস্কৃতিক অঙ্গনে উল্লেখযোগ্য আয়োজন হিসেবে পরিচিতি পায়।
নৃত্যশিক্ষক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন দুর্জয়। বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমির কুলাউড়া উপজেলা শাখার মনোনীত নৃত্যশিক্ষক হিসেবে নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি ‘নৃত্যালয় কুলাউড়া’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতির দায়িত্বেও রয়েছেন।
বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, নজরুল বর্ষ ও জাতীয় কন্যাশিশু দিবসসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেছেন দুর্জয়। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাবেক জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহার আমন্ত্রণে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জেলা পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি নটরাজ, কেন্দ্রীয় খেলাঘর আসর ও নজরুল একাডেমিতে নৃত্যশিক্ষক হিসেবে কাজ করেছেন। বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমি এবং কুড়িগ্রামের নৃত্যকনা একাডেমিতে নৃত্যবিষয়ক কর্মশালাও পরিচালনা করেছেন তিনি।
২০২৫ সালে দেশের অন্যতম রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর নৃত্যবিষয়ক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্জয়। দেশের বিভিন্ন বিভাগ ও প্রত্যন্ত অঞ্চলে নৃত্য পরিবেশনার পাশাপাশি ভারতের মেঘালয়ের শিলং, আসামের শিলচর এবং পশ্চিমবঙ্গের কলকাতা ও বর্ধমানেও মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন তিনি।
দেশীয় সংস্কৃতির শিকড় ধারণ করে নৃত্যচর্চার বিস্তার এবং নতুন প্রজন্মের শিল্পী গড়ে তোলার মধ্য দিয়ে নিজের এই যাত্রা আরও এগিয়ে নিতে চান দুর্জয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

৮ কোটি টাকা বনাম বাংলাদেশ টেস্ট: অস্ট্রেলিয়া অধিনায়কের মন্তব্য

সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার জিপিএ-৫ পেল ১২০৪ জন

অভিনয়ে ফিরলেন সুজাতা

ভাঙল মৌসুমী হামিদের সংসার: ‘প্রতারণার প্রমাণ পেয়েছি’—অভিনেত্রীর অভিযোগ, অস্বীকার স্বামীর

সিলেটের দুই জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে তুমুল আলোচনা: কী আছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’-এ?

হবিগঞ্জে কিশোরদের ‘অস্ত্র প্রদর্শন’, সাতজন আটক

অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতা ও শিখন ঘাটতি পূরণে জরুরি নির্দেশনা

সারদা মায়ের বাড়ির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা বৃত্তি ও সম্মাননা