Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সারদা মায়ের বাড়ির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা বৃত্তি ও সম্মাননা

                       
                   

সিলেট নগরীর মেজরটিলা দেবপুর আবাসিক এলাকায় শ্রীমা সারদা সংঘের উদ্যোগে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা বৃত্তি ও মায়েদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমা সারদা সংঘের সভাপতি আলোক রানী ব্যাণার্জী। অনুষ্ঠান পরিচালনা করেন পাপিয়া চৌধুরী, প্রজ্ঞা দে ত্রয়ী ও রেখা ঘোষ পোষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা ও এলএম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক এল নন্দ লাল সিংহ, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, রামকৃষ্ণ সেবাশ্রম মৌলভীবাজারের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ ঘোষ এবং পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহসভাপতি রঞ্জন ঘোষ।
স্বাগত বক্তব্য দেন সারদা মায়ের বাড়ি সারদা সংঘের সাধারণ সম্পাদক বর্ণালি পুরকায়স্থ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মালা রানী দে।

এ ছাড়া বক্তব্য দেন হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা কাবেরি শর্মা, শাহ গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবানী দে, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শীলা চৌধুরী এবং অ্যাডভোকেট ফণীভূষণ সরকারসহ অন্যরা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত
মুক্তিযোদ্ধা রফিক হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মুক্তিযোদ্ধা রফিক হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অনিশ্চয়তায় বাংলাদেশের সেমির পথ

আর্টিলারী অপারেশনে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দক্ষিণ সুরমায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ বিয়ানীবাজারের শাহীন আহমদ

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে হোল্ডিং ট্যাক্সে ১৫% ছাড়, ট্রেড লাইসেন্সে সারচার্জ মওকুফ

নিম্নবিত্ত দম্পতির গল্পে ‘আনার কলি’