Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাকেই সশস্ত্র বাহিনীর পথচলার প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের একমাত্র ও পবিত্র দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়; বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক।

তিনি আরও বলেন, এমন একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে, যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে এবং দেশের জনগণ আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করবে। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে বাহিনীকে সর্বদা উচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট তারেক রহমান-এর অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে যে দেশপ্রেমের অগ্নিশিখা জ্বালিয়ে গেছেন, তা যেন কখনো নিভে না যায়।

তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ