Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

‘আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব’—ট্রাম্প

                       

মার্চ ২৪, ২০২৬
                   

দশদিক ডেস্ক : :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যৌথ নিয়ন্ত্রণে এই সমুদ্রপথ আবারও দ্রুত খুলে দেওয়া হতে পারে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা অগ্রসর হলে প্রণালিটি “খুব শিগগিরই খুলে যাবে”।

যৌথ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি আর আয়াতুল্লাহ—যে আয়াতুল্লাহই হোন না কেন বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন।”

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই রুটটি কার্যত অচল হয়ে পড়ে।

ট্রাম্প আরও বলেন, ইরানে সাম্প্রতিক হামলায় দেশটির শীর্ষ নেতৃত্বের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে শাসনব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, “আমরা এমন কিছু ব্যক্তির সঙ্গে আলোচনা করছি, যাঁরা যুক্তিবাদী ও দৃঢ়চেতা। তাঁরা যথেষ্ট সম্মানিত।”

এদিকে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি ইরানের “একজন শীর্ষ ব্যক্তির” সঙ্গে কথা বলেছেন, তবে সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। সেই নেতার বর্তমান অবস্থা নিয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে এই ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের হাওরে জলাবদ্ধতা, তলিয়ে যাচ্ছে বোরো ফসল

বিশ্বনাথে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা

হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের: বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নতুন উত্তেজনা

শনিবার সিলেটের ২৬ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

স্বামী ছিলেন নামাজে, শিশুকন্যার প্রাণ কেড়ে নিলেন মা

সিলেটে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক দুই

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার

সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন