Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দোকানপাট খোলা থাকবে রাত ৭টা পর্যন্ত, আগের সিদ্ধান্তে শিথিলতা

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার আগের সিদ্ধান্তে আংশিক পরিবর্তন এনে এখন থেকে রাত ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

রোববার রাজধানীর সচিবালয়ে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

সরকারি এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর নতুন এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

তিনি জানান, ব্যবসায়ীরা দোকান খোলা রাখার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে আপাতত সরকার এক ঘণ্টা সময় বাড়িয়ে রাত ৭টা পর্যন্ত চালুর অনুমতি দিয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সব ধরনের মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে খাবারের দোকান, ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলো এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছিল।

সরকার জানিয়েছে, দেশের প্রায় ৮০ শতাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি ফিরলেও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য এখনও গুরুত্বের সঙ্গেই বিবেচনায় রাখা হচ্ছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস

জ্বালানি সংকট, অর্থনীতি ও রাজনীতি—তিন চাপে নতুন সরকার

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

কাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দেওয়া, শুরু জাহাজ চলাচল

অসহায়দের মাঝে ইয়াং স্টার ক্লাবের ফুডপ্যাক ও ঈদ উপহার বিতরণ

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন