Ekattorer Kotha
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

                       

মার্চ ১৪, ২০২৬
                   

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমি আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে পারব।’

গতকাল শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রমজানের ২৩তম দিনে সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্র হয়েছেন, যাঁদেরকে কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাঁদের কাছে দুটি ভালো উপদেশের আশা করে। আজকের এই অনুষ্ঠানে রয়েছেন ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম-খতিব-মুয়াজ্জিন সাহেবরা।

একই সঙ্গে রয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব—পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষরা।

 

তিনি বলেন, ‘সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাঁরা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাঁদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে ভালো থাকব। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম।’

তারেক রহমান বলেন, ‘জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ।

 

তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা এরই মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছি। পর্যায়ক্রমে এই কার্ড সারা দেশে সবাই পাবেন। আগামী ১৪ এপ্রিল তথা পহেলা বৈশাখ থেকে চালু হচ্ছে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’। আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।

আজ (শনিবার) থেকে চালু হলো খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি; সারা দেশে তাঁদের প্রত্যেককে পর্যায়ক্রমে এই সহায়তা দেওয়া হবে।’ 

দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে সরকার বাংলাদেশকে এমন একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাঁবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আমি বারবার একটি কথা বলি, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। ধর্ম, বর্ণ-নির্বিশেষে প্রতিটি শ্রেণি-পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তবে নাগরিকদেরও কিন্তু রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায়দায়িত্ব রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব’—ট্রাম্প

জ্বালানি সংকট, অর্থনীতি ও রাজনীতি—তিন চাপে নতুন সরকার

ডিজেল ১১৫, পেট্রল ১৩৫, অকটেন ১৪০ টাকা

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

শাল্লায় দুর্নীতির অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ

দুই দশক পূর্তিতে সিলেটে নৃত্যশৈলীর বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি

টিকার বিপ্লবে বিশ্বজয়: সাবিন অ্যাওয়ার্ডসে বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহাসহ তিনজনের গৌরব

সিলেটের চিকিৎসায় নতুন সংযোজন

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও আসাদুজ্জামান

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান