Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে নির্মাণাধীন নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অসিত চন্দ্র দাস (৩৩) উপজেলার চরনারচর ইউনিয়নের সতানন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা সতিশ চন্দ্র দাসের ছেলে। তিনি রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত ছিঁড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - লিড নিউজ