Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে যখন যেখানে ঈদুল আজহার জামাত

                       

মে ২৮, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট

সিলেট মহানগরী ও শহরতলীর বিভিন্নস্থানে ঈদগাহ ময়দান ও মসজিদসমূহ পবিত্র ঈদুল আজহার জামাত আদায়ের জন্য প্রস্তুত; এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

এছাড়া হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ এবং শাহপরাণ (রহ.) মাজার মসজিদেও ঈদুল আজহার বড় জামাত অনুষ্ঠিত হবে বিভিন্ন পাড়া-মহল্লাগুলোতে মসজিদে মসজিদে জামাত আয়োজন করা হয়ে থাকে।

নগরীর আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য জামাতে পুরুষদের পাশাপাশি নারীদের জামাত আদায়েরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

শাহী ঈদগাহ ও শাহজালাল মাজার মসজিদে জামাত ৮টায়

প্রত্যেকবারের মতো এবারও সিলেটে ঈদের প্রধান ও বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

সিলেট মহানগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আলিয়া মাদরাসা মাঠে আছে নারীদের নামাজের ব্যবস্থা

এদিকে অন্যবারের মতো এবার সিলেট মহানগরীর আলীয়া মাদরাসা মাঠে নারীদের ঈদের জামাত আদায়ের সুবিধাসহ ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জানিয়েছেন আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামায়াতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত

সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

ঈদুল আযহার পৃথক ৩টি জামাতকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি সাংবাদিক মুকতাবিস উন নূর।

একাত্তরেরকথা/এমইউএ

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত