Ekattorer Kotha
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বিশ্বনাথে রাস্তার পাশে কাঁদছিলো নবজাতক

                       

এপ্রিল ১৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে কান্নার শব্দ শুনে স্থানীয় এক রিকশাচালক শিশুটিকে দেখতে পান এবং পরে থানা পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা–লামাকাজি সড়কের ধলিপাড়া পিছের মুখ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় সূত্র জানায়, রিকশাচালক মুক্তার মিয়া লামাকাজি এলাকা থেকে রামপাশার দিকে আসছিলেন। পথে ধলিপাড়া পিছের মুখ এলাকায় পৌঁছালে হঠাৎ তার রিকশা বন্ধ হয়ে যায়। এসময় তিনি রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন, রাস্তার পাশে একটি নবজাতক পড়ে রয়েছে। পরে তিনি অন্যদের কাছ থেকে থানার ফোন নম্বর সংগ্রহ করে পুলিশকে বিষয়টি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকটিকে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ সময় খোলা পরিবেশে পড়ে থাকায় তার শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রিকশাচালক মুক্তার মিয়া বলেন, “আমি রিকশা নিয়ে লামাকাজি থেকে রামপাশার দিকে আসছিলাম। ধলিপাড়া পিছের মুখ এলাকায় এসে হঠাৎ রিকশা বন্ধ হয়ে যায়। তখন রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ পাই। একটু এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক পড়ে আছে। পরে পুলিশকে ফোন দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক শিশুকন্যাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে শিশুটি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালি আংশিক উন্মুক্ত: বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলাচলে ইরানের অনুমতি

সিলেটে নজরুল একাডেমির আহ্বায়ক হলেন বদরুজ্জামান সেলিম

এপ্রিলে ভারত থেকে আসছে আরও ৩৪ হাজার টন ডিজেল

স্বাধীনতা দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে ভূমি অফিসে মারামারি : অফিস সহায়ক সাময়িক বরখাস্ত

৩ সপ্তাহ ধরে মজুরি বন্ধ : কমলগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

আজমিরীগঞ্জে ১২ দিনেও উদঘাটন হয়নি কিশোরী হত্যার রহস্য

সিলেটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত