Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বিসিবিতে বুলবুল অধ্যায় শেষ, তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান এ তথ্য জানান। তিনি বলেন, এনএসসি নীতিমালা ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে এনএসসির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।

বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

নতুন এই অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে বোর্ডের কার্যক্রম স্বাভাবিক করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে কমিটির ওপর।

তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের কমিটিতে রয়েছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাসনা ইমাম।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

উদ্বোধনের আগেই ভেঙে গেল ৩ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক

সিলেটের যানবাহনে ‘নিরব নৈরাজ্য’

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে ষষ্ঠ শ্রেণি থেকে

মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা দেশের জন্য সম্ভাবনাময়: এডিসি মাসুদ রানা

টিকার বিপ্লবে বিশ্বজয়: সাবিন অ্যাওয়ার্ডসে বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহাসহ তিনজনের গৌরব

সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের

শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ—মিফতাহ সিদ্দিকী

সিলেটে ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ

সিলেট বিমানবন্দর থেকে আজ হজ্জ ফ্লাইট উদ্বোধন