Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সৌন্দর্যের অপরূপ লীলাভূমি জৈন্তাপুর এখন পৌরসভা

                       
                   

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড়, নদী, ঝরনা আর সবুজের সমারোহে সাজানো সিলেটের সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুর। পর্যটনসমৃদ্ধ এই জনপদ এবার পেল নতুন পরিচয়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে সিলেট জেলায় পৌরসভার সংখ্যা পাঁচটি থেকে বেড়ে ছয়টিতে দাঁড়াচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সভায় বগুড়া জেলার মোকামতলা পৌরসভা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রশাসনিক ও গেজেট-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকাগুলো নিয়ে নতুন পৌরসভা গঠিত হচ্ছে। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।

জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হয় বেশ আগে। গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানানো হয়। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশ করা হয়। সর্বশেষ নিকারের অনুমোদনের মধ্য দিয়ে পৌরসভা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করল।

জৈন্তাপুর শুধু একটি সীমান্তবর্তী উপজেলা নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার দিক থেকেও সিলেটের অন্যতম আকর্ষণীয় জনপদ। পাহাড়ি প্রকৃতি, নদ-নদী, সবুজ চা-বাগান ও পর্যটনকেন্দ্র ঘিরে এ অঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে মানুষের আনাগোনা। পাশাপাশি পাথর ও বালু ব্যবসাসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে জৈন্তাপুরের বাণিজ্যিক গুরুত্বও দিন দিন বাড়ছে।

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠার ফলে সৌন্দর্যের এই জনপদে পরিকল্পিত নগরায়ণের নতুন দ্বার উন্মোচিত হবে। উন্নত হবে সড়ক যোগাযোগ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা। পাশাপাশি পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পৌরসভা গঠনের উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরীর ভূমিকার কথা উল্লেখ করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, পৌরসভা প্রতিষ্ঠা জৈন্তাপুরের উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে।

এতদিন সিলেট জেলায় পাঁচটি পৌরসভা ছিল। এগুলো হলো কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার। জৈন্তাপুর যুক্ত হওয়ায় জেলার পৌরসভার সংখ্যা এখন ছয়টি হচ্ছে।

এদিকে একই সভায় কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে নিকার।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সমুদ্রের তলদেশে চীনের নীরব অভিযান, সাবমেরিন যুদ্ধে এগোতেই কৌশলগত মানচিত্র তৈরি

দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রমজানে সিলেটে ছিনতাই আতঙ্ক: নগরবাসী উদ্বিগ্ন

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বনাথে হামলায় বাউলগানের আসর পণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক

শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ আটক ৯

ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি: কাইয়ুম