Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ আটক ৯

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে শিশুসহ ৯ জন বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৬ এপ্রিল) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা হলেন— বাগেরহাটের হাসান গাজি ও তার স্ত্রী আয়শা খাতুন, শুকুর আলী, হাসিনা আক্তার, কিশোরগঞ্জের রোজিনা আক্তার, মুন্সিগঞ্জের পারুল রাজবংশী, সিলেটের জৈন্তাপুরের নাহিদ আহমেদ নাঈম, হেলাল আহমেদ এবং ১৫ মাস বয়সী শিশু আবীর গাজি।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে বিএসএফের টহলদল তাদের ভারতের অভ্যন্তরে আটক করে। পরদিন ৫ এপ্রিল দুপুরে তামাবিল সীমান্তের ১২৭৫ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও এক শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল বিওপি ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ নারী ও শিশুসহ ৯ জনকে আটক করে বিজিবির কাছে ফেরত দিয়েছে। রোববার বিকেলে তাদের থানায় সোপর্দ করা হয় এবং সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিজেল ১১৫, পেট্রল ১৩৫, অকটেন ১৪০ টাকা

সিলেটে শুরু হলো ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কোম্পানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মালনিছড়ায় সংঘর্ষ এড়াতে দুই বাস খাদে

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা আজ রাতে, এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা: বল সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

‘দেশের ক্লান্তিলগ্নে শহীদ জিয়াই ছিলেন মুক্তির পথপ্রদর্শক’