Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

                       
                   

একাত্তর ডেস্ক : :

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পরিচালিত এক অভিযানে এসব সোনা জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি-৩৪৮ রাত ৯টা ৮ মিনিটে অবতরণের পর উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়।

গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের যৌথ অভিযানে কার্গো হোল্ডের একটি টয়লেটের প্যানের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৭ দশমিক ৭৮৪ কেজি।

উদ্ধার করা সোনার বারগুলো বিধি অনুযায়ী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ

সিলেটে ৯ নতুন কূপে গ্যাস উত্তোলন শুরু, বাড়ছে জ্বালানি সরবরাহ

লালাবাজারে জরুরি সংস্কারের কারণে বুধবার বিদ্যুৎ বন্ধ

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে পরীমনি, চাইবেন জামিন

নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

সিলেটে শেষ মূহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের খাদ্য ব্যবস্থাপনাসহ বিশেষ কিছু নির্দেশনা

সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ