Ekattorer Kotha
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটের দুই জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

                       

মার্চ ২৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরের দুটি জ্বালানি তেল ডিপোর নিরাপত্তায় বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে চোরাচালান ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৫ মার্চ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন।

তিনি আরও জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ না হয় সেদিকে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সীমান্তপথে তেল পাচার রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বন্দরবাজার থেকে দুই চাঁদাবাজ আটক

বিশ্বনাথে রাস্তার পাশে কাঁদছিলো নবজাতক

র‍্যাবের ১২তম মহাপরিচালক আহসান হাবীব পলাশ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

মহাসড়কে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, সেনাবাহিনীর অভিযানে আটক ১

হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬, বাড়ছে আক্রান্তের সংখ্যা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার নতুন কমিটি ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার উদ্ধার