Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ইশতেহার বাস্তবায়নে অগ্রগতি: ১৮০ দিনের কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের অগ্রগতি এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে প্রশ্নোত্তর পর্বে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী পাঁচ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ইশতেহারে ঘোষিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজ নিজ খাতে পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে।

সরকারের এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা ও জনসেবাসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সংসদ সূত্রে জানা গেছে, প্রশ্নোত্তর পর্বে সরকারের উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ২৩৮৫ কেজি ভারতীয় জিরা জব্দ

সিলেটে ২৬৩ ছিনতাইকারী শনাক্ত, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫১

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে সহায়তা, হুইলচেয়ার উপহার দিল পাকিস্তান হাইকমিশন

যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন

সিলেটে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক দুই

বাঁশেই ভবিষ্যৎ ড্রোন প্রযুক্তি: চীনের উদ্ভাবনে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান

হবিগঞ্জে কিশোরী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটে নজরুল একাডেমির আহ্বায়ক হলেন বদরুজ্জামান সেলিম

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’