Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ধর্মপাশায় দুর্ঘটনায় আহত যুবককে সরকারি সহায়তা প্রদান

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুর্ঘটনায় গুরুতর আহত সুশান্ত চন্দ্র বর্মনকে সরকারি তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় চিকিৎসার জন্য সুশান্তকে ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।

জানা গেছে, সুশান্ত চন্দ্র বর্মন ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মিলনপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সুশীল চন্দ্র বর্মনের ছেলে। প্রায় নয় মাস আগে জীবিকার সন্ধানে কুমিল্লার গৌরীপুরে গিয়ে একটি ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে তার একটি পা ভেঙে যায়। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন করিয়ে বাড়ি ফিরে আসেন। বর্তমানে চিকিৎসা ব্যয় ও সংসার চালানো নিয়ে চরম অসুবিধায় পড়েছেন তিনি।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সুপারিশ ও তদারকিতে জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদনের পর এই আর্থিক সহায়তা অনুমোদন হয়।

 ধর্মপাশার ইউএনও জনি রায় বলেন, আহত ব্যক্তির আবেদনের ভিত্তিতে সমাজসেবা কার্যালয় থেকে সুপারিশ করা হয়। তার চিকিৎসা ব্যয় মেটাতে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় এমপি কামরুলের গণশুনানি

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

মেসির শেষ বিশ্বকাপ কি শেষ মহাকাব্য?

ঈদের হিট ‘রাক্ষস’ এবার সিঙ্গেল স্ক্রিনে, শুক্রবার থেকে দেশব্যাপী মুক্তি

মশা নিধনে ভালো পারফরম্যান্সে পুরস্কার দেবে ডিএনসিসি

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ড্রেনেজ সংকটে চুনারুঘাট পৌরসভা, সাহিত্য নিকেতনে চরম ভোগান্তি

সিলেটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

ইশতেহার বাস্তবায়নে অগ্রগতি: ১৮০ দিনের কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী