Ekattorer Kotha
বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

২ কোটি টাকার ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ

                       

এপ্রিল ২২, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধ অভিযানে প্রায় ২ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ৫৫ বিজিবির একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ইটের নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ ও ফুচকা উদ্ধার করা হয়।
বিজিবির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব পণ্য চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল। জব্দকৃত মালামাল পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে।
৫৫ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - লিড নিউজ