Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

‘বেটার বাংলাদেশ’ গড়তে সব ধর্মের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

সুখী ও সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সাফল্য কামনা করেন এবং উৎসবের শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, দেশ সবার”—এই বিশ্বাস থেকেই সরকার সব ধর্মের মানুষকে সমানভাবে দেখে এবং ভালোবাসে। তিনি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষের সমর্থন বিএনপি পেয়েছে, যা অতীতের একটি প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি ও অবকাঠামো খাত দুর্বল অবস্থায় ছিল এবং সরকার তা পুনর্গঠনে কাজ করছে।

অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তারা ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফসহ ধর্মীয় নেতাদের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধি উইং কমান্ডার (অব.) খ্রিস্টেফার এম. অধিকারী বক্তব্য রাখেন। তারা ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে

সঙ্গীতাঙ্গন থেকে রাজনীতিতে: বিএনপির মনোনয়ন চান রিজিয়া পারভীন

ভাঙল মৌসুমী হামিদের সংসার: ‘প্রতারণার প্রমাণ পেয়েছি’—অভিনেত্রীর অভিযোগ, অস্বীকার স্বামীর

সিলেটে যেভাবে এলো ‘লাকড়ি তোড়া’ উৎসব

বিশ্ব কিডনি দিবস উদযাপনে ক্যাম্পস’র র‍্যালি ও পথ সভা

ট্রাফিকের অভিযানে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

৪৮ দলের বিশ্বকাপ: গ্রুপ পর্বে কার সঙ্গে কার লড়াই—পূর্ণ তালিকা প্রকাশ

হামে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৮৫ সন্দেহজনক রোগী

শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ—মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে এমপি লুনার হস্তক্ষেপে ওরস নিয়ে বিরোধ আপোষে নিষ্পত্তি