Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

আটক অটোরিকশা ফেরত ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান শ্রমিকদের

সিসিক প্রশাসকের কাছে ১১ দফা দাবি

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

আটককৃত ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

রোববার দুপুরে নগর ভবনে সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট নগরের প্রায় ৩০ হাজার শ্রমিকের জীবিকা এই ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নির্ভরশীল। দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এটি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছে বলে দাবি করেন নেতৃবৃন্দ।

নেতারা আটককৃত যানবাহন দ্রুত মুক্তি এবং যেসব গ্যারেজের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলো পুনরায় চালুর দাবি জানান।

স্মারকলিপিতে মোট ১১ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—বিআরটিএ নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সড়ক ও গলিতে চলাচলের অনুমতি, রিকশা-বাস-সিএনজি মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা কমিটি গঠন, জরিপের মাধ্যমে অটোরিকশার সংখ্যা নির্ধারণ, নতুন যানবাহন নিয়ন্ত্রণ, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, গ্যারেজে ট্রেড লাইসেন্স প্রদান, সার্ভিস লেন ও নির্ধারিত স্ট্যান্ড চালু, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং শ্রম সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন।

এছাড়া অবৈধ কার্ড বা টোকেন বাণিজ্যের নামে চাঁদাবাজি বন্ধ এবং র‌্যাকার বিল যৌক্তিক করার দাবিও জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, শ্রমিক নেতা ইবরাহিম খলিল, মোহাম্মদ সবুজ, শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, মানবিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনকে সুরক্ষা দেওয়া জরুরি। একই সঙ্গে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং আধুনিক পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বনাথে এমপি লুনার হস্তক্ষেপে ওরস নিয়ে বিরোধ আপোষে নিষ্পত্তি

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, অল্প সময়েই শতাধিক হতাহত

নিলামের ভ্যানে মাদক চালান, আটকের পর ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সিলেটে ১১ দলের পক্ষে জামায়াতের লিফলেট বিতরণ, সংস্কার বাস্তবায়নের দাবি

টাকা দিলেই মিলছে এনআইডি, সার্ভার কপি ও কল রেকর্ড

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

নগরীতে নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক

দোকানপাট খোলা থাকবে রাত ৭টা পর্যন্ত, আগের সিদ্ধান্তে শিথিলতা

সুনামগঞ্জে ডাকুয়ার হাওরে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০