Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

অক্টোবরে সিলেটের সড়কে ২৭ প্রাণহানি

                       
                   

গৎ অক্টোবর মাসে সিলেট বিভাগে মোট ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই মোটরসাইকেলচালক ও আরোহী রয়েছেন। বুধবার নিরাপদ সড়ক চাঁই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায় এবং সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। জেলাওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় ১৫টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের সচেতনতার অভাব এবং সড়কে নির্মাণত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরির কথা জানানো হয়।

সর্বশেষ - লিড নিউজ