Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে পৃথক অভিযানে আটক ৬

                       

মার্চ ২৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক, জুয়া ও মদসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ও রোববার শাহী ঈদগাহ, কদমতলী ও তামাবিল সড়কের পীরের বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে কদমতলী এলাকা থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। শনিবার রাত ৮টার দিকে আনন্দ বিপনী মার্কেটের সামনে থেকে ২১ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলী (৩৩) এবং রোববার রাত ২টার দিকে কদমতলী বালুর মাঠ এলাকার একটি দোকানের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. শাকিল আহমদ ওরফে সৌখিন (৩৮)কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় তীর-শিলং জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শনিবার রাত সোয়া ১০টার দিকে সৈয়দপুর হাউজের সামনে ফুটপাত থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন শিবলু আহমদ ছামির (২৫), আল আমিন (২৫) ও সুকান্ত দেবনাথ (৩৫)। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে শনিবার সন্ধ্যায় শাহপরাণ থানাধীন পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় মদসহ রাশেদ আহমদ (২৬) নামে এক যুবককে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

স্বেচ্ছাসেবক দল নেতা মনিরের মাতৃবিয়োগ: খান জামাল ও মুর্শেদের শোকপ্রকাশ

ফুলেল সংবর্ধনায় সোনাজয়ী আর্চাররা, দেশে ফিরেই উচ্ছ্বাস

সিলেটে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নতুন জেলা প্রতিনিধি মাজিদ

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল : সুনামগঞ্জে ৯ দালালের বিরুদ্ধে মামলা

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

সিলেটে হামে শিশুর মৃত্যুতে আতঙ্ক

ট্রাম্পের সামনে কঠিন কূটনৈতিক পরীক্ষা

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার

শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক সারওয়ার আলম