Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

গভীর রাতে বিএসএফ সদস্যকে হস্তান্তর

                       
                   

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা অস্ত্রধারী এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক শেষে ওই সদস্যের সঙ্গে জব্দ করা দুটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলিও ফেরত দেওয়া হয়। এদিকে সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৬৩ নম্বর মেইন পিলারের ১-এস পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্য এবং তাঁর কাছ থেকে জব্দ করা অস্ত্র ও গুলি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফের দুই সদস্য বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিজিবির টহল দল তাঁদের ধাওয়া করলে একজন অস্ত্রসহ আটক হন। অপর সদস্য অস্ত্র ফেলে পালিয়ে যান।
স্থানীয় সূত্রের দাবি, বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটির জেরে তাঁরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। তবে পর্যটকদের সঙ্গে বিএসএফ সদস্যদের এমন কোনো বিরোধের তথ্য বিজিবির কাছে নেই বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।

সর্বশেষ - লিড নিউজ