Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নৈরপুতায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে মামুন আহমদ (৩২) নামের এক যুবককে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে জালালাবাদ থানাধীন ৮নং কান্দিগাঁও নৈরপুতা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন আহমদ সিলেট মহানগরের আখালিয়া নোয়াপাড়া এলাকার বাবুল মিয়া ও দিলারা বেগমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালালাবাদ থানায় একটি মামলা (নং-১১/১১/৪/২৬) দায়ের করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ