Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হাম রোধে জরুরি টিকাদান শুরু রোববার, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
দেশে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের জরুরি পদক্ষেপ, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে।

বিস্তারিত:
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে দুই দিনের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। রোববার সকাল থেকেই টিকাদান কার্যক্রম শুরু হবে।”

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। টিকাদান কার্যক্রমের জন্য ইউনিসেফ থেকে প্রায় দুই কোটি ডোজ টিকা সরবরাহ পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে সতর্ক করে বলেন, “সবার সহযোগিতা প্রয়োজন। টিকাদান কর্মসূচি সফল করতে মাঠের সকল স্বাস্থ্যকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত